বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করবেন। অপর দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করবেন তিনি।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরেই আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।





