ঢাকার সড়কে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাবের বিরোধিতা করেছেন নগর পরিকল্পনাবিদ, পরিবহণ বিশেষজ্ঞ ও পরিবহণ মালিকরা৷
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়৷
আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে এ ব্যাপারে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও টক শো’র পরিচিত মুখ আসিফ নজরুল।





