ঢাকায় পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের পর মৌভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতাকর্মীদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ দুই
জন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার চৌমোহনা চত্বরে এ ঘটনা ঘটে।
এই বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম সন্ধ্যায় জানান, মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের চৌমোনার দিকে আসার পর আমরা তাদেরকে কোনো ধরণের সহিংসতা না করতে বলি, একপর্যায়ে তারা বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালায় এতে আমিও আর এক সদস্য আহত হন।





