আপু ২০১৫ সালের সেপ্টেম্বরের ১০ তারিখে আমার বিয়ে হয় পারিবারিক ভাবেই৷ বাসর রাত থেকে শুরু করে তার সমস্যা। কিন্তু সমস্যা হচ্ছে আমার স্বামী এর মধ্যে একদিনের জন্যও আমাকে তৃপ্ত করতে পারেনি৷ আমি প্রথমে ভাবতাম পরে ঠিক হবে কিন্তু হচ্ছে না৷

আমি যখনই মানুষিক ভাবে প্রস্তুতি নেই তার সাথে মিলিত হবার আর এর মাঝে কিছু করার আগেই সে বী*র্যপাত করে নিথর হয়ে যায়৷ আমি তাকে সব বুঝিয়ে বলার পর ও সে পারে না৷

এখন এই অবস্থার কথা আমি কাউকে বলতেও পারছি না লজ্জায় আর একদিকে তার সাথে থাকতেও সমস্যা হচ্ছে ৷ কারন এতটা প্রব্লেম কোন মেয়েই মেনে নিতে পারবেনা৷

এখন আমি আসলে কি করতে পারি? আমি কিভাবে এর থেকে পরিত্রান পেতে পারি? এখন যদি কাউকে কিছু না জানিয়ে তাকে ডিভোর্সের কথা বলি তাহলে সবাই আমাকেই খারাপ ভাববে ৷ আমি ভাবছি আমার দোষ না থাকা স্বত্বেও কোন ছেলের সাথে যেহেতু সম্পর্ক রাখতে পারেনি সেহেতু বিয়ের পর যদি স্বামীর সাথেও দীর্ঘ মেয়াদী সম্পর্ক না হয় তখন আমার পরিস্থিতি কি হবে এই কথা ভেবে আমার ঘুম পর্যন্ত আসেনা…

আর আমি সবাইকে ব্যাপারটা জানাবোই বা কিভাবে?? প্লিজ আপু বা ভাইয়া খুব প্রব্লেমে আছি আশা করি ভাল একটা সমাধান দিবেন। ধন্যবাদ

পরামর্শঃ বিভিন্ন কারনে এমন সমস্যা হতে পারে তাই তোমাকে যথেষ্ট পরিমাণ ধৈর্য্য ধরতে হবে, অতিদ্রুত ভালো একজন ডাক্তারের পরামর্শ নাও আশা করি খুব তারাতারি ঠিক হয়ে যাবে আর সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে ডিভোর্সের চিন্তা ভুলেও মাথায় এনোনা।