সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর। সোমবার বিকেল চার টার দিকে সিলেটে পৌঁছান তিনি। এর আগে সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর গুলশান থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

এদিকে সিলেটে পৌঁছলে বেগম জিয়ার গাড়ি বহরকে শুভেচ্ছা জানান অসংখ্য নেতাকর্মী।সিলেটে পৌঁছে সার্কিট হাউসে বিশ্রাম নেবেন তিনি। এরপর হযরত শাহজালাল (র.) এর মাজার জেয়ারতের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। সোমবার দিনগত রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন বিএনপি প্রধান।