ন্যায়বিচার হলে ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালাস পাবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার দুপুরে, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অভিযোগ করেন, দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করে তাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সরকার।
কোনো অভিযোগ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, দেশে হুমকির পরিবেশ তৈরি করে অশুভ কিছু করতে চায় সরকার। দলের নির্বাহী কমিটির সভার আগে ও পরে ৩৫ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন রিজভী আহমেদ।





