বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে বিডি২৪লাইভকে বিষটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্তকর্তা সদস্য শামসুদ্দিন দিদার।
জানা যায়, রাজধানীর লা-মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বিএনপির নির্বাহী কমিটির সভার দ্বিতীয় সেশনের শেষের দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে পূর্বের সময়সূচী অনুযায়ী আজ সকালে রাজধানীর লা-মেরিডিয়ান হোটেলে বিএনপি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬টি শর্ত ঘোষণা করেন।
শর্তগুলো হলো: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে। জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে। একাদশ সংসদ নির্বাচনের ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে। অবশ্যই বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং সেনাবাহিনী কে মোবাইল ফোর্স হিসেবে কাজ করতে হবে। ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।
এসময় খালেদা জিয়া সভায় ৬ শর্ত দেওয়ার পর নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এই ছয় শর্তের সঙ্গে একমত কিনা। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন, একমত।
তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





