বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি।