বিএনপি নেতা হাবিবুনন্নবী খান সোহেল, ‘রাস্তায় না নামলে হাতে চুড়ি পরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যে দলের সিনিয়র নেতারা অসন্তুষ্ট হয়েছিলেন।
রাস্তায় থাকার অঙ্গীকারও করেছিলেন। কিন্তু ৮ ফেব্রুয়ারি আসার আগেই চুড়ি না পরলেও বোরকা পরা শুরু করেছেন বিএনপির অনেক নেতা। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বোরাখা পরে দলীয় কার্যালয় থেকে বের হন।
দলের আরেক নেতা ফজলুল হক মিলনও বোরকা পরে গুলশানে গিয়েছিলেন। বোরকা সংস্কৃতি অবশ্য বিএনপির নতুন নয়। ২০১৪ সালে জামিন নিতে হাইকোর্টে বোরকা পরে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সে সময় তাঁদের বোরকা নিয়ে হাস্যরস এবং সমালোচনা হলেও এখনো বোরকা ছাড়তে পারেনি বিএনপি। ৩১ জানুয়ারি থেকে গ্রেপ্তার এড়াতে বোরকা পরেই চলাফেরা করছেন অধিকাংশ বিএনপি নেতা।





