জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

আদালতের সামনে মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান, জলকামান, প্রিজন ভ্যান। রয়েছে অতিরিক্ত পুলিশ। হাইকোর্টের ভিতরে প্রবেশে রয়েছে ব্যপক কড়াকড়ি।

গতকাল হাইকোর্ট এলাকা থেকে প্রিজন ভ্যান ভেঙ্গে ৩ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এ সতর্কতা নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইতোমধ্যে হাইকোর্ট এলাকা থেকে সন্দেহজনকভাবে কমপক্ষে ৪০ জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।