বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামনেই আদালতে হট্টগোল সৃষ্টি হয়েছে। বুধবার সকালে বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুত্তিতর্ক উপস্থাপনের সময় হট্টগোলের কারণে মামলার কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, আসামি জিয়াউল মুন্নার পক্ষের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর সিলেটের নির্বাচনী প্রচারনার প্রসঙ্গ তুলেন তার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এক পর্যায়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই বক্তব্যর বিরোধিতা করে অাদালতের হস্তক্ষেপ চান। এসময় উভয়পক্ষের আইনজীবীদের বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে হট্টগোলের মধ্যে বিব্রতবোধ করায় বেলা ১১ টা ৫৫ মিনিটে এজলাস ছেড়ে খাসকামড়ায় উঠে যান বিচারক শেখ আক্তারুজ্জামান। ১৫ মিনিট আদালতে কার্যক্রম স্থগিত থাকার পর ১২ টা ১০ মিনিটে স্বাভাবিক হয়। ফিরে এসে এজলাসে বসেন বিচারক।





