স্বামী স্ত্রীকে পরিতৃপ্তি দিতে পারছে না। এ অবস্থায় অনেক স্ত্রী স্বামীর খুশির জন্য নিজে পরিতৃপ্ত হয়েছেন এমনটা বলেন। অনেকেই স্বামীকে সরাসরি কিছু বলতেও পারছেনা কারন সে বিব্রত হতে পারে। এমন অবস্থায় স্ত্রীর কি করনীয়?
উত্তর: যদি এমন হয় তাহলে তাকে সরাসরি দিলে ভালো। সরাসরি বললে তাকে বিব্রত করা হবে না। তবে তাকে দুর্বল বলেও অভিযুক্ত করা যাবেনা। অধিকাংশ ক্ষেত্রে এধরনের সমস্যার মূল কারণ, সমস্যা যে আছে সে বিষয়ে স্বামীর অনুভূতিশূন্যতা।
স্বামীর অপারগতা বা যৌ* নদুর্বলতা এ ক্ষেত্রে মূল কারণ নয়। কেননা সে হয়ত সঙ্গমে লিপ্ত হয়ে পড়ে এতৎসংন্ত্রান্ত কিছু বিষয় আমলে না এনেই।
অথচ সেগুলো প্রয়োগ করলে স্ত্রীর তৃপ্তিঘটা স্বাভাবিক ব্যাপার। এমন অবস্থায় আপনি স্বামী-স্ত্রীর সম্পর্ক ও মিলনবিষয়ক কিছু সহায়ক বইয়ের আশ্রয় নিতে পারেন।
ফলকথা হল, এ-বিষয়ে স্বামীর সাথে সরাসরি কথা বলতে ও তাকে এ বিষয়ক বই পুস্তক পড়তে পরামর্শ দেয়ায় কোনো মানা নেই। অবশ্য নারীকেও এ-ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নিতে হবে। এ-ক্ষেত্রে নারীর যা যা করা উচিত করতে হবে।
স্বামীর জন্য সাজগোজ করতে হবে। স্বামীকে আদর দিতে হবে। মিলনে তাকে উৎসাহী করে তুলতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন মুসলমানদের অবস্থা ভালো করে দেন। আল্লাহই উত্তম জ্ঞানী।





