উত্তেজিত মির্জা ফখরুল বললেন, ‘ঘরের মধ্যে থেকে দু’চারটা কথা কপচালেই নেতা হওয়া যায়? নেতা হওয়া এত সহজ?কাউকে উদ্দেশ্য করে না বললেও কথাগুলো যে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ্য করে বলছিলেন তা বুঝতে অসুবিধা হয়নি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ভাঙছে বলে যারা গুজব ছড়াচ্ছে তাঁরাই সরকারের এজেন্ট। অতি ভক্তি চোরের লক্ষণ। এরাই বিএনপিতে বিচ্ছেদ সৃষ্টি করছে। এরাই আন্দোলনের ক্ষতি করছে।’ এসব কথা বলে মহাসচিব তাঁর কক্ষে যান।
রিজভী অবশ্য এসব কোনো কথারই জবাব দেননি। সোমবার সকালের ঘটনা ছিল এটি। তখন অবশ্য একে অন্যকে দোষারোপ করা, অবিশ্বাস করা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মহামারী আকার ধারণ করেছে।





