বিশ্ববিদ্যালয়ে আসার পর একটি মেয়েকে অনেক কিছুই নতুন করে শিখতে হয়। যেমন কোন পরিবেশে কীভাবে চলতে হবে। কীভাবে চললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলা যাবে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি? হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কারণ একটি মেয়ে কখন কোথায় কি অবস্থায় যৌন নির্যাতনের শিকার হবে তা বলা যায় না। তাই একটি মেয়ের জন্য সব সময়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।

যেমন, ধরুন বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলে একটি মেয়ে যদি একা থাকে তাহলে বাড়িঅলাই সুযোগ পেলে কুপ্রস্তাব দিতে দ্বিধা করে না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন