কয়েকদিন ধরেই হকার ইস্যুতে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জ। ফুটপাত থেকে হকার হটাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি এখনো চিকিৎসাধীন। তবে তার অবস্থা উন্নতির দিকে এবং গতকাল রোববারই কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টায় ল্যাব এইড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন মেয়র সেলিনা হায়াত আইভী।সেখানেই তিনি সাংবাদিকের মুখোমুখি হচ্ছেন।