ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ২০ দলীয় জোটের প্রধান শক্তি বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোঁড়েন শুরু হয়েছে।এমনকি বিএনপিকে ডিঙিয়ে নিজের শক্তি প্রদর্শন করতে এখনো পর্যন্ত জামায়াতের নিজেদের প্রার্থী সেলিম নির্বাচনী মাঠে রয়েছেন।
এমনকি তিনি ঘোষণা দিয়েছেন, ২০ দলীয় জোট যদি মনোনয়ন নাও দেয়, স্বতন্ত্র হিসাবে লড়তে চান তিনি।
তবে জামায়াতের একটি নির্ভর যোগ্য সূত্র বলেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০ দলীয় জোটকে ছাড় দিতে রাজি আছে দলটি। তাদের মূল টার্গেট সিলেট সিটি কর্পোরেশন।
সেখানে একজন প্রার্থীও ঠিক করে রেখেছে দলটির হাইকমান্ড। ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতি নিরবে মাঠে রয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে, ২০ দলীয় জোটের একজন শীর্ষ নেতা বলেন, ঢাকা উত্তর সিটিতে জামায়াত নিজেদের প্রার্থী ঘোষণা করে জোটের মধ্যে ভাঙনের সুর তুলেছে।
তাদেরকে অবশ্যই জোট নেত্রী খালেদা জিয়ার নির্দেশ মানতে হবে। সে হিসাবে তিনি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করতে হবে জামায়াতসহ সব দলকে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত মূলত ঢাকা উত্তরে নিজেদের প্রার্থী ঘোষণা করে বিএনপির ওপর চাপ সৃষ্টি করেছে।
কারণ দলটির মূল টার্গেট সিলেট সিটি কর্পোরেশনে নিজেদের প্রার্থীর মনোনয়নের ব্যাপারে বিএনিপর কাছ থেকে নিশ্চয়তা আদায় করা।





