ডাকাতি করতে আজব পন্থা বেছে নিয়েছিল আমেরিকার এক দম্পতি। কিন্তু শেষ ঘটনায় সেই পথ কাজে দেয়নি। আমেরিকার লুসিয়ানিয়া প্রদেশের হারানাহ শহরে এদিনও এক ট্যাক্সি ড্রাইভারকে লুট করতে পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু এদিনও আর সেই পরিকল্পনা সফল হয়নি।
ট্যাক্সি ড্রাইভার জানান, তাঁর নম্বর আগে থেকেই ছিল অভিযুক্ত ওই দম্পতির কাছে। এদিন তাঁকে ফোন করেছিলেন ওই নারী। তিনিই একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলেন।
সেখানে সময় মতোই পৌঁছে যান চালক। দূর থেকে আসতেও দেখেন ওই নারীকে। ওই মহিলা যাত্রী গাড়ির কাছে এগিয়ে আসেন। যাত্রীকে দেখে দরজা খুলে দেন চালক।
দরজা খুলেই দেখেন, ওই নারী যাত্রী নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। দরজা খোলার পরেই চালকের মুখ বুকের উপর চেপে ধরেন ওই মহিলা। বেশ কিছুক্ষণ ধরে চুমু খাওয়া, হাত ধরে বশ করার চেষ্টা করেন। এর আই সুযোগেই গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন ওই নারী স্বামী। দরজা লক করে দিয়ে এরপরেই ছুরি বের করেন ওই দুষ্কৃতী। টাকা পয়সা চেয়ে বসেন।
ভাগ্য ভাল সামনেই ছিল পুলিশ চৌকি। সেখান থেকেই সময় মতো হাজির হয় পুলিশ। হাতে নাতে ধরা পড়ে নগ্ন ডাকাত।





