প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই ৫ জানুয়ারি নির্বাচন করে আওয়ামী লীগ। ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন ছিল না। মানুষ ভোট দিয়েছে বলেই ৪ বছর পূর্ণ করতে পেরেছি।

জিয়া ও এরশাদ দুজনই ভোটারহীন নির্বাচন করেছেন। সূত্র: ডিবিসি নিউজ টিভি

শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি বিএনপি জনগণের ভোট চুরি করে নির্বাচন করে। জিয়া ও এরশাদ দুজনেই ভোটারহীন নির্বাচন করেছে। অনেকেই বলে আওয়ামী লীগ ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে, ৫ জানুয়ারি নির্বাচন কোনো মতেই ভোটারবিহীন নির্বাচন হয় নাই। ২০১৪ সালে ৫ জানুয়ারি ৪০ শতাংশের ওপর ভোট পড়েছিল। ভোট ঠেকানোর জন্য খালেদা জিয়া আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, ৫৮২টি স্কুল পুড়িয়েছে, ভোটকেন্দ্র পুড়িয়েছে। এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আর ভোট দিয়েছে বলেই কিন্তু ৪ বছর পূর্ণ করতে পারলাম।

তিনি বলেন, এরশাদ কিন্তু পারেনি। এরশাদ ১৯৮৮ সালে নির্বাচন করে নব্বইয়ে পতন ঘটেছে। খালেদা জিয়া টিকতে পারেনি। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে, মাত্র দেড় মাস পর পদত্যাগে বাধ্য হয়েছে। কারণ তারা ভোট চুরি করেছিল। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। গণতন্ত্রকে সুরক্ষা করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি অস্ত্রের মুখে ক্ষমতায় এসেছে। বিএনপি প্রতিষ্ঠাতা তৎকালীন প্রেসিডেন্ট সায়েমকে অস্ত্রের মুখে অসুস্থ বানিয়ে নিজে প্রেসডেন্ট হওয়ার ঘোষণা দিয়েছে।