আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় ও শ্রোত কারও জন্য অপেক্ষা করে না। বিএনপি ইচ্ছে হলে নির্বাচনে আসবে আর ইচ্ছে না হলে আসবে না। বির্বাচনের ট্রেন বিএনপির স্টেশনে থামবে না।
আজ শুক্রবার দুপুর ৩ টার দিকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’এ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লিগের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা ঘরে বসে হিন্দি ছবি দেখে। নেতারা বলেন কর্মীরা মাঠে নামে না, আর কর্মীরা বলেন নেতারা মাঠে নামে না। আন্দোলনের বাঙ্গা হাত আর জমবে না। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, আজ গণতন্ত্রের বিজয় দিবস, আর বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা দিবস। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিলুপ্ত প্রজাতির মতো তারা বিলুপ্ত হয়ে যাবে। ৯ বছর ধরে আন্দোলন করছেন, আর কত হবে?
মন্ত্রী বলেন, মামলার হাজিরা দিতে দিতে খালেদার মাথা নষ্ট হয়ে গেছে। সবাই পদ্মা সেতুতে উঠবে আর সে ফেরীতে করে পার হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আ’লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ সভাপতি ছাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় আ’লীগের নেতাকর্মীসহ ঢাকা দক্ষিণ মহানগরের সর্বস্তরের সকল পর্যায়ের নেতাকর্মীরা।





