নাম আব্দুস শুক্কুর হলেও অনেকেই পাগলা শুক্কুর। কেউ কেউ তাকে আবার শুক্কুর বাঙালি বলেও ডাকে। পেশায় সে একজন রিকশা চালক। ৫৫ বছরের এই লোকটির সম্বল একটি মাত্র মেয়ে।
ধানমন্ডি- ৩২ এ পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে রাখা অবস্থায় শুক্কুর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ১৫ আগস্টে হত্যা করা হয়েছিল মেজর জিয়ার নির্দেশে। বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে তিনি মেজর জিয়াকে দায়ী করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে বিএনপি অবৈধ ঘোষণা হলে পায়ের বেড়ি খুলবো। বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি, পেপার কাটিং, পোস্টার, ব্যানার নিয়ে তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ এ ঢুকতে রাস্তার পাশে এগুলো নিয়ে বসে আছেন তিনি।
তিনি জানান, “আমি রিকশা চালক তবে সামান্য টাকা জমাইতে পারলে আমি বিভিন্ন শহরে ঘুরে বেড়াই। বাঙালি শুক্কুর আরও বলেন, জিয়াউর রহমানের দলটা অবৈধ। এরশাদকে তিনি বলবেন, সে কেন সামরিক শাসন চালিয়েছেন। দেলোয়ার হোসেন সাইদীকে তিনি প্রশ্ন করবেন, সে কেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার চায় নাই। সে তো অনেক জ্ঞানী লোক।
সবশেষে শুক্কুর বলেন, সকল আসামির বিচারের জন্য তিনি মামলায় আপিল করবেন।





