আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। সোমবার (১ জানুয়ারি ) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় তিনি আরো জানান, সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে। তাঁরা আশা করছেন সমাবেশের অনুমতি বিএনপি পাবে। এদিকে একই দিনে সারাদেশের মহানগরী, জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল দলটি করবে বলেও জানিয়েছেন রিজভী।

অপরদিকে রাজধানীতে পৃথক এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কথা তুলে ধরে বলেন, নামসর্বস্ব একটি দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আমরাও আশাকরছি অনুমতি পাব।