বিয়ের পরে বন্ধুর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন নিকিতা (নাম পরিবর্তিত)। এমনিতে তাঁর বিবাহিত জীবন বেশ সুখের। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেড়েও বেরিয়ে আসতে পারছেন না তিনি। মনোবিদের কাছে চিঠি লিখে চাইলেন সাহায্য।

‘৫ বছর আগে আমার বিয়ে হয়েছে এবং আমি বেশ সুখী। আমার এক প্রাক্তন বন্ধুর সঙ্গেও সম্পর্ক রেখে চলেছি। আমার স্বামী একবার ধরেও ফেলেন। কিন্তু কোনও ক্রমে তাঁকে বুঝিয়ে বলি, ওই সম্পর্কে ছেড়ে আমি বেরিয়ে এসেছি। কিন্তু আদপে তা করিনি। এত দিন পর্যন্ত সম্পর্ক বজায় রেখে চলেছি। আসলে বিয়ের বাইরেও একটা শারীরিক সম্পর্কের কথা ভাবলে আমি বেশি উত্তেজিত হই। দু’ জন পুরুষের সঙ্গে সেক্স বেশ এনজয় করি।

আমার সমস্যা, আমি দু’ জনের সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছি। আমি চাই বিয়েও বজায় থাকুক এবং অন্য শারীরিক সম্পর্কও। দুই সম্পর্কই বজায় রাখা কি ভালো? কী করা উচিত দয়া করে জানান।’