কাউকে দেখেই আপনার যদি তার সঙ্গে মিলিত হতে ইচ্ছে হয়, তবে সেটা কি দোষের? কখনই নয়! বিশেষ করে, উল্টো দিকের মানুষটিও যদি আগ্রহী হন! এ দিকে সমস্যা হল, আমাদের সমাজে এখনও শারীরিক মিলন নিয়ে নানা গোপনীয়তা বজায় রাখতে চান মহিলারা।

সেই গোপনীয়তা বজায় রেখে, তাঁর বিশ্বাস অর্জন করে এবং সবার শেষে তাঁর শরীরে-মনে আপনার জন্য তুমুল আকর্ষণ তৈরি করে কীভাবে মিলিত হবেন? সঙ্গে থাকুক এই ১১টি টিপস্!

১. মেয়েটির ঘনিষ্ঠ হন: ঘনিষ্ঠতা এখানে একেবারেই মানসিক। কোনও মেয়ের সঙ্গে মিলিত হতে চাইলে সবার আগে তাঁর সঙ্গে একটা মানসিক যোগাযোগ গড়ে তুলুন। তাঁর সঙ্গে কথা বলুন। আচরণ হোক বন্ধুত্বপূর্ণ। দেখবেন, মেয়েটি আপনার সঙ্গ পছন্দ করছে।

২. হয়ে উঠুন তাঁর পছন্দের মানুষ: মানুষ শব্দটার উপরে একটু খেয়াল করুন। পছন্দের পুরুষ হওয়ার আগে কিন্তু পছন্দের মানুষ হয়ে ওঠাটা জরুরি। আর, কোনও মেয়ের সঙ্গে মিলিত হওয়ার আগে এই দ্বিতীয় ধাপটাই সব চেয়ে গোলমেলে। এই ধাপেই বুঝতে পারবেন, সুযোগ পাচ্ছেন, না কি হারাচ্ছেন! সুযোগ পাওয়ার জন্য ধীরে ধীরে মেয়েটির পছন্দ-অপছন্দ জানুন। তাঁর সঙ্গে গল্প করুন। শেয়ার করুন নিজেদের কমন ইন্টারেস্ট। দেখবেন, মেয়েটিও আপনার সঙ্গে কথা বলার জন্য উন্মুখ হয়ে থাকছেন!