আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি) বলেছেন, তৃনমূলের নেতা-কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ, এই সংগঠনকে তারাই বাঁচিয়ে রেখেছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে উত্তরখান শাহ কবির (রা.)-এর মাজার প্রাঙ্গণে রাজধানির উত্তরখান ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী -২০১৭’র উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাহারা খাতুন বলেন, আওয়ামী লীগ মানে বাংলাদেশের কাদা-মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষের কাফেলা। আওয়ামী লীগ মানে জাতির অর্জন, সমৃদ্ধি আর সম্ভাবনার স্বর্ণালি দিন। রাজনীতি যখন ড্রয়িং রুমে আবদ্ধ ছিল সেখান থেকে সাধারণ মানুষের মাঝে রাজনীতি বের করে এনেছিল আওয়ামীলীগ।

তিনি বলেন, তরুণরাই হলো আওয়ামীলীগের আগামী দিনের শক্তি। তাই তরুণদের সদস্যভুক্তি করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। সেই সাথে অগ্রাধিকার দিতে হবে নারীদেরও।

ঢাকা ১৮ আসনের এই সাংসদ বলেন, খেয়াল রাখতে হবে অন্যদলের অনেকে আওয়ামীলীগের সদস্যভূক্ত হয়ে দলের ভেতরের খবর অন্যদের কাছে সরবরাহ করবে। এ সময় সকলকে আওয়ামীলীগের সদস্য ফরম পুরন করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে কাজ করার আহবান জানান সাহারা খাতুন।

উত্তরখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলিউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহসভাপতি মফিজ উদ্দিন ব্যাপারীসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি) বলেছেন, তৃনমূলের নেতা-কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ, এই সংগঠনকে তারাই বাঁচিয়ে রেখেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে উত্তরখান শাহ কবির (রা.)-এর মাজার প্রাঙ্গণে রাজধানির উত্তরখান ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী -২০১৭’র উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।