খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ৫টি মামলা চান এরশাদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিজের সমান সংখ্যক মামলায় দেখতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের যৌথসভায় তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।
















