দ্বিতীয় দিনে আ’লীগের মনোনয়নপত্র নিলেন ৫জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করেছেন পাঁচজন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৩ জন আগ্রহী প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
















