জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। তাঁর প্রশংসা না করলে নয়। মাঠে জাদুকরি ভূমিকার জন্য তিনি ইতোমধ্যে জয় করেছেন লাখো মানুষের হৃদয়।
ক্রিকেট প্রেমী একটি পরিবারে জন্ম হয়েছে তামিমের। তাঁর জন্ম আর বেড়ে উঠা দুইটাই চট্টগ্রামে।তিনি টেস্ট ক্রিকেটার নাফিস ইকবালের ভাই এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা আকরাম খানের ভাতিজা।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ২০৬ রানের অধিকারী জনপ্রিয় এই ক্রিকেটার। তাছাড়া ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১ম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি তে শতক রান করেছেন এবং প্রথম বাংলাদেশী হিসেবে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল তে ১০০০ রান সংগ্রহ করেন।
২০১২ সালের মার্চে আইপিএলের পুনে ওয়ারিয়র্স ক্রিকেট দলে যোগ দেন তামিম। এদিকে জনপ্রিয় এই ক্রিকেটার এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে খেলছেন। দলে ইতোমধ্যে তিনি নজর কাড়ানো পারফরম্যান্স করেছেন।
গতকাল তিনি “Most Exciting Player of the match’’ পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। একটু আগে তামিম তাঁর ভোরফাইড ফেসবুক পেইজে এই খুশির প্রতিক্রিয়া জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে লিখেন, Very happy to get the “Most Exciting Player of the match” yesterday.Exciting Motorbike for the exciting people!





