রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলিতে 'জঙ্গি আস্তানায়' একটি বাড়িতে র‌্যাবের অভিযানে দু’জন নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১০টা থেকে র‌্যাবের সদস্যরা তল্লাশি শুরু করে।

র‌্যাবের উইং কমান্ডার মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, ওই বাড়ির ভিতরে দু’জনের লাশ পড়ে আছে। এ সময় জঙ্গি বাড়ির মালিক, তার স্ত্রী ও তার শ্বশুর খোরশেদ সহ তিন জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বাড়ির ভিতরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা রয়েছে।