চাঁপাইনবাবগঞ্জ সদরের আলাতলি চরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‍্যাব।

র‍্যাবের গণমাধ্যম শাখার প্রধান জানান, দুর্গম আলাতলি চরে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পান তারা। রাত তিনটার দিকে বাড়িটিকে ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গুলি ছোঁড়া হয়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এসময় বাড়ির ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়

র‌্যাবের অভিযানে দুই জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।
বাড়ির মালিকসহ দুই জনকে আটক করা হয়েছে।