চীনের বন্দরনগরী নিংবোতে রবিবারের ভয়াবহ বিস্ফোরণের মূলে রয়েছে সেপটিক ট্যাংক। ওই ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু ও আরো ২০ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
একটি খালি জায়গায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ধসে যায় এবং আবাসিক ভবন ও গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। স্থানীয় সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে রবিবার রাতে জানায়, এই বিস্ফোরণের পর দুই জন নিখোঁজ রয়েছে। জানালার কাঁচে চারজন গুরুতর আহত ও ১৫ জন সামান্য আহত হয়েছে।
জননিরাপত্তা কর্মকর্তারা খালি জায়গায় বিস্ফোরণের কারণ হিসেবে সেপটিক ট্যাংকের বিষয়ে নিশ্চিত হয়েছেন। ট্যাংকের ভেতরে তীব্র দাহ্য পদার্থ মিথেন ও হাইড্রোজেন সালফাইড ব্যাপকভাবে জমা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





