প্রাণঘাতী জিকা ভাইরাস নিয়ে বিশ্ব যখন উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছে। ঠিক তখনই এ ভাইরাস থেকে নিরাপদে থাকার পন্থা উদ্ভাবন করেছেন চট্টগ্রামের মো. আবদুল হামিদ।

মশা নিধন যন্ত্র বাজারজাতকরণে রোববার বিকেলে কুয়ালালামপুর হোটেল ভিস্থানা হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টিভি প্রেজেন্টার তাজনিম বিনতে ফায়সালের উপস্থাপনায় সেমিনারে এ যন্ত্রের উপকারিতা তুলে ধরেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. উরম কুমার বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কবিরুল বাশার।