আমাকে বাঁচা মা। গ্যারেজ মালিক নওশাদ আর শহিদুল আমাকে মেরে ফেললো। এভাবেই মোবাইল ফোনে চিৎকার করে মেয়ের কাছে বেঁচে থাকার আকুল আকুতি জানান বাবা। পাষণ্ড খুনিদের মারধরে মোবাইল পড়ে যায়।

কিন্তু মেয়ে শুনছে বাবাকে মারার ভয়ংকর সেই শব্দ। আত্মচিৎকার। মোবাইলের অপর পাশ থেকে শুরু হয় মেয়ের আহাজারি। গোটা পরিবারের করুণ কান্না।

কিন্তু সে খবর পৌছায়নি বাবার কানে। উদ্বিগ্ন উৎকণ্ঠা নিয়ে বাবার খোঁজে। রাতের আধাঁরে অসহায় বাবাকে বাঁচাতে দিক বেদিক ছুটাছুটি। অনেক কষ্টে বাবার খোঁজ পেয়েছেন। তবে ততক্ষনে বাবা প্রাণহীন।জীবন প্রদীপ নিভিয়ে দেয় পাষণ্ড গ্যারেজ মালিকরা। তাও মাত্র সাত’শ টাকার জন্য!

ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে রাজধানীর আশুলিয়ার জামগড়া এলাকায়। এভাবেই বাবা বাচাঁনোর করুণ ঘটনাটি তুলে ধরেন নিহত রিক্সাচালক শাজাহানের মেয়ে সোনিয়া আক্তার।