রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ। ৬ মেয়র প্রার্থী সহ ১৮ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে এমন তথ্যই জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে কমিশন জানিয়েছিল কোন প্রার্থীর সম্পদ বিবরণীতে অসঙ্গতি আথবা সন্দেহজনক হলে মনোনয়ন বাতিল করে ব্যাবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বরের রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১২ সালের ২৮ জুন প্রতিষ্ঠিত হয় রংপুর সিটি করপোরেশন। রসিকে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ১৯৩টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।
বিস্তারিত আসছে...





