স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রত্যেক মানুষেরই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ৭-৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে আমরা কোন পজিশনে শুয়ে ঘুমায় সেটাও দেখার বিষয়।
কারণ, ঘুমের অবস্থানে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। ব্যাকপেইন থেকে শুরু করে উচ্চ রক্তচাপসহ শরীরের অন্যান্য রোগের লক্ষণ দেখা দিতে পারে।
এসব সমস্যায় চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনার ঘুমের পজিশন ঠিক করে নিতে পারেন। সঠিক পজিশনে ঘুমালে অনেক শরীরের অনেক সমস্যাই উপশম হবে। চলুন জেনে নিই কোন পজিশনে ঘুমালে শরীরের কোন সমস্যার সমাধান হবে;
ব্যাকপেইন: যারা ব্যাকপেইনে ভুগছেন তারা ঘুমের অবস্থানে পরিবর্তন আনতে পারেন। এক্ষেত্রে যে পজিশনে ঘুমালে আপনি আরামবোধ করবেন সেভাবে ঘুমানোই ভালো।
বিশেষজ্ঞদের মতে, যাদের ব্যাকপেইন সমস্যা আছে তারা টানটান হয়ে শুতে পারেন। কোমরে এবং হাঁটুর নিচে বালিশ দিয়ে নিন। তোয়ালে ভাঁজ করেও দিতে পারেন।
ঘাড় ব্যথা: মাঝেমধ্যে অনেকেরই ঘাড় ব্যথা দেখা দেয়। এই সমস্যায় ওমেন হেলথ ম্যাগাজিন’র পরামর্শ- যে ঘাড়ের বা কাঁধের যে সাইডে ব্যথা তার অন্য পাশ ফিরে ঘুমান। হাঁটু বাঁকা করে পেটের দিকে নিন। বুক ও ঘাড়ের মাঝখানে নিচের দিকে একটি ছোট বালিশ দিয়ে নিন। হাঁটুতে ভর দেওয়ার জন্য নরম বালিশও রাখতে পারেন।
সাইনাস সমস্যা: যারা দীর্ঘদিন ধরে সাইনাস সমস্যায় ভুগছেন তাদের সঠিক ঘুমের অবস্থানও এক্ষেত্রে বেশ উপকারী বলে মনে করছে হার্ভার্ড মেডিকেল স্কুল।
রাতে ঘুমানোর সময় মাথা নিচের দিকে থাকলে সাইনাসের সমস্যা বেড়ে যায়। এ কারণে ঘুমানোর সময় মাথায় উচু বালিশ দিয়ে ঘুমানো প্রয়োজন।
মাথা ব্যথা: ঘুমের অবস্থানেও মাথাব্যথার উপশম হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ঘুমানোর সময় মাথা বালিশের মাঝখানে এমনভাবে রাখুন যাতে বেশি নড়াচড়া করা না যায়।
উচ্চ রক্তচাপ: যারা উচ্চ রক্তচাপ সমস্যার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রেই ট্রিটমেন্টে উচ্চ রক্তচাপ সাময়িক প্রতিকার হয়।
ওয়েবএমডি’র এক গবেষণায় দেখা গেছে, ঘুমের অবস্থানেও রক্তচাপে প্রভাব পড়ে। গবেষণায় এও দেখা গেছে, মুখ নিচের দিকে রেখে ঘুমালে নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে।
হজম সমস্যা: স্কিন বিশেষজ্ঞদের মতে, যাদের হজম সমস্যা রয়েছে তারা ডান পাশ হয়ে ঘুমাতে পারেন। এই পজিশনে ঘুমালে ভালো হজমে সাহায্য করে। কারণ, আমাদের পাকস্থলি শরীরের ডান পাশে অবস্থিত। এ কারণে ডানপাশ হয়ে ঘুমালে গ্রাভিটি দ্রুত হজম প্রক্রিয়ায় চলে আসে।
গলা ব্যথা: ঘুমানোর সময় গলার নিচে তোয়ালের সাপোর্ট দিলে অনেকটাই আরাম পাওয়া যায়। গলা ব্যথায় উপশম পেতে তোয়ালে ভাঁজ করে ঘাড়ের নিচে বালিশের সঙ্গে জোড়া লাগিয়ে দিতে হবে।
বুক জ্বালাপোড়া: ডানপাশ হয়ে ঘুমালে বুক জ্বালাপোড়া উপশম হয়।





