রাতের আঁধার যতই বাড়তে থাকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা সহ পলাশ,বেলাবর গ্রামবাসীর চোখে-মুখে ডাকাত আতঙ্কের ছাপ ততই বাড়ে। এই বুঝি সশস্ত্র ডাকাতদল বাড়িঘরে হানা দিল।
এ ভেবেই উপজেলার অধিকাংশ মানুষ এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো গ্রামে সশস্ত্র ডাকাতদল হানা দিচ্ছে। শুধু ডাকাতি করেই ক্ষান্ত নয়, ডাকাতিকালে বেশ কয়েকটি ঘটনায় বেরিয়ে এসেছে নারীদের লাঞ্ছিত হওয়ার কথাও। কিন্তু লোকলজ্জার ভয়ে তারা ওইসব ঘটনা চেপে যাচ্ছেন। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন গ্রামের অনেক মানুষ। গত দুই মাসের ব্যবধানে উপজেলার অলিপুরা,রাধানগর, মির্জাপুর,মুছাপুর ইউনিয়ন।
গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিন ই গ্রামে ডাকাত দল ডুকছে। এবং হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে টাকা,সর্নালংকার এবং দামী জিনিস পত্র।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই ক্ষুভ প্রকাশ করে বলছেন, শুধু টাকা পয়সা, আর গহনাই না। তারা সর্ব শেষে যুবতী মেয়েদের কে অস্ত্রের মুখে ভিবিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। কিন্তু লোক সমাজের লজ্জায় তারা প্রকাশ করতে আগ্রহ না।
এই ব্যাপারে থানায় পুলিশকে বার বার অভিযোগ করেও কোন প্রকার ফল পাচ্ছি না। তারা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। অপরদিকে ডাকাত দল ও গ্রামে ডুকে ডাকাতি করতেই আছে।





