বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাক্তিগত মোবাইল নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে কেউ ব্যবহার করছেন বলে জানিয়েছেন দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তাইফুল ইসলাম টিপু বলেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ব্যবহৃত ০১৭৭৭৯৯০৯৮৮ এই মোবাইল নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

অতএব, এখন থেকে মহাসচিব মহোদয় উল্লিখিত মোবাইল নম্বরটি আর ব্যবহার করবেন না। সুতরাং উক্ত মোবাইল নম্বর থেকে কোন কল আসলে সে সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।