খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধিন সবুজবাগ মেট্রোপলিটন কলেজ রোডে ড্রীম ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ লিঃ’র নামে ১২শ’ গ্রাহকের প্রায় ৪/৫ কোটি টাকা নিয়ে মালিক উধাও হয়েছেন।

১ থেকে ৮ লাখ টাকা করে ঋন দেয়ার নামে প্রতি লাখে ১০ হাজার টাকা করে জামানত নিয়ে মালিক রিমন খান বুধবার রাত থেকে লাপাত্তা রয়েছেন। ঘটনা জানতে পেরে শত শত অসহায় গ্রাহক সমিতির সামনে এসে হাজির হয়ে কান্নাকাটি করছেন। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ওই সমিতিতে কর্মরত ৫ জনকে আটক করেছেন। তবে তারাও সমিতির মালিক রিমন খানের কাছে প্রতারিত হয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।

গত ২৫ অক্টোবর থেকে শুরু করা এ সমিতিতে মাঠ কর্মী হিসেবে ২৫ জন, ম্যানেজার, একাউন্টেন্টসহ ১০/১২জন কর্মকর্তা নিয়োগ দেন রিমন খান। তাদেরকে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন ধরা হয়। বিনিময়ে তাদের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানত নেয় প্রতারক রিমন খান। একমাস না যেতেই সমিতির মালিকের আত্মগোপনের সংবাদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীসহ গ্রাহকদের মাথায় হাত পড়েছে।