জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবে আদিবাসীদের অধিকার সম্পর্কিত এক মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা- ‘ব্র্যাক’ এর সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইনডেজিনাস প্রকল্পের আয়োজনে এ অ্যাডভোকেসি কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আদিবাসীদের অধিকার ও জীবনমানসহ তাদের ভবিষ্যৎ সর্ম্পকে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট মাইকেল বি মালো।

পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক সজল কুমার দাস, অধ্যাপক সুনিল রায়, সাংবাদিক দিলদার হোসেন, নির্মল রায়, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, আবু হাসান, সুমন চৌধুরী, মোশারফ হোসেন মজনু, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার আল বেরি কুশ খালকো,জেলা ব্যবস্থাপক রাবার্ড মার্ডি,স্থানীয় আদিবাসী নেতা অধ্যাপক সুদর্শন সরকার প্রমুখ।