বাহরাইনে অনুষ্ঠিত শায়েখ জুনায়েদ আন্তর্জাতিক হিফজুল ক্বুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেজ সাইফুর রহমান ত্বকী।

গত ২২ নভেম্বর বাহরাইনের কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৪টি দেশ অংশ নেয়। ৫৪টি দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ঢাকার শিক্ষার্থী সাইফুর রহমান ত্বকী, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের ছেলে ত্বকী। ইতিপূর্বে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার আব্দুর রহমান আল বাশির এবং দ্বিতীয় হয়েছেন সিরিয়ার উমর আহমদ হাসান। এর আগে সাইফুর রহমান ত্বকি কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭২টি দেশের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতায় ৩০ হাজার হাফেজদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ২০১৭ হুফফাজুল কোরআন আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

হাফেজ ত্বকীর এ জয়ে আনন্দিত তার পরিবার এবং উস্তাদগণ। ২২ নভেম্বর বাহরাইন থেকে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী বরাতে জানা যায়, বরাবরের মতোই হাফেজ সাইফুর রহমান ত্বকী বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আলোকিত করেছে হাজারও হাফেজ আলেমের মুখ। বাংলাদেশকে বিশ্বের দরবারে আবরো রাঙ্গিয়ে আলোকিত করলো আমাদের ছাত্র ত্বকী। তিনি আরো জানান যে,২৩ নভেম্বর রাতেই দেশে ফিরে আসবো আমারা ইনশাআল্লাহ।