নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা উপ-মন্ত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন,জনগণ আমার শক্তি,আমি জনগণের কোন দুর্ভোগ দেখতে চাইনা।মঙ্গলবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া ও ২১নং ওয়ার্ডের ত্রিবেনী ব্রীজের পূণঃনির্মাণ কাজ পরিদর্শণকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ত্রিবেনী এবং বেপারীপাড়া ব্রীজের কাজ আমি দ্রুত শেষ দেখতে চাই অন্যথায় কাজের কোন বিল দেয়া হবেনা।কাজের শম্বুক গতির কারণে জনগণ খুবই দুর্ভোগ পোহাচ্ছে আমি জনগণের ভোগান্তি সহ্য করবোনা।

মেয়র আরো বলেন,অস্ত্র ঠেকিয়ে নয়,জনগণের ভোটে ক্ষমতায় এসেছি সুতরাং তাদের সুবিধা-অসুবিধা আমাকে দেখতে হবে। আমি জনগণের সেবা করার দায়িত্ব নিয়েছি। জনগণকে শতভাগ সেবা দিতে না পারলে মেয়রের চেয়ারে বসার অধিকার আমার নেই। যারা আমাকে উন্নয়নের কাজে সহযোগিতা করবেনা তাদেরকে আমি চাইনা। আমি কাজের মানুষ চাই।

এ সময় মেয়রের পিএস আলহাজ্ব আবু সুফিয়ানসহ যুবলীগ নেতা হিমেল খান এবং ২০ ও ২১নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।