সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদ। বিয়ের পর পর তাকে বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তাসকিন বাংলাদেশ ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র।

ক্রিকেটের তিন ফরমেটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তাসকিন । ২০১১ সালে অক্টোবরে ঢাকা মেট্রোপলিটনের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।

তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে চিটাগং কিংসের হয়ে বর্তমানে দারুন সময় পার করছেন । এছাড়াও, তিনি বাংলাদেশ এ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন তাসকিন।

সৌম্য সরকারও চিটাগাং ভাইকিংস দলে বিপিএল খেলছে। আজকে সৌম্য সরকার তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে দুইটি ছবি পোস্ট করেছেন।

স্ক্রিনশর্টটি সৌম্য সরকারের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।
ছবিতে দেখা যাচ্ছে তাসকিনের চিরচেনা হাসিমাখা মুখ। সৌম্য সরকারের স্ট্যাটাস থেকে জানা গেছে তাঁরা কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে এই ছবি দেখে এক ভক্ত লিখেছেন, ‘‘ চিটাগাং ভাইকিংস এর হিরো খেলোয়াড়রা এখন কক্সবাজার ভ্রমণে ব্যস্ত!’’।