বগুড়া জেলা প্রতিনিধি: জামে মসজিদের গ্রীল কেটে নগদ টাকা, সাউন্ড বক্স, ব্যাটারি ও ইলেকটিক্স সামগ্রীসহ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বগুড়া সদরের মহাস্থান লাহিড়ীপাড়ার দিঘলকান্দি জামে মসজিদে মঙ্গলবার দিবাগত রাতে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাস্থানের অদূরে লাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত জামে মসজিদে মঙ্গলবার এশা’র নামাজ শেষে যথা নিয়মে মসজিদে তালাবন্ধ করে মুসল্লিরা চলে যায়। গভীর রাতে কেবা কাহারা মসজিদের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ২টি সাউন্ড বক্স, ২৪ ভোল্টের ২টি (আইপিএস) ব্যাটারি,ইলেকটিক্স সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র সহ মসজিদ কমিটির ফান্ডে রাখা নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে দূবৃত্তরা চম্পট দেয়।
মসজিদ কমিটির সভাপতি মিল্লাত হোসেন জানান, চুরির খোয়া যাওয়া মালামালের পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের ধরিয়ে দিতে গ্রামবাসীর পক্ষ থেকে পুরষ্কার ঘোষনা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর ও মুসল্লিদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।