চোটের কারনে দীর্ঘদিন ধরেই ভুগছেন মুস্তাফিজ। দক্ষিন আফ্রিকা সফরেও চোটের কারনে হয়ে পড়েছিলেন দর্শক। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিপিএলেও এখনো পর্যন্ত মাঠে নামতে পারেনি এই পেসার। তবে আসার কথা হল চট্টগ্রাম পর্ব থেকে তাকে মাঠে দেখা যাবে।
বিপিএলের পঞ্চম আসরেই তার অভিষেক হতে যাচ্ছে। এর আগের আসরে ঢাকা খেলার কথা ছিল মুস্তাফিজের।কিন্তু সেই চোটের কারণে মাঠের বাইরে বসে পুরো আসর দেখতে হয়েছে । এ আসরেও সিলেট ও ঢাকা পর্ব খেলতে পারেনটি তিনি। তাই চট্টগ্রাম পর্বেই বিপিএলে অভেষেক হতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজের।
মুস্তাফিজের খেলা নিয়ে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট থেকে দ্রুতই সেরে উঠছেন মুস্তাফিজ। আমরা আশাবাদী বিপিএলের চট্টগ্রাম পর্বে মাঠে নামতে পারে সে।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই টেস্ট খেলেছিলেন মুস্তাফিজ। এর পরই চোটে আক্রান্ত হয়ে সীমিত ওভারের একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। অনুশীলনের সময় তাঁর পা মচকে যায়। তারপর থেকেই দলের বাইরে এই তারকা।
২৪ তারিখ থেকে চট্টগ্রামে বিপিএলের তৃতীয় পর্বের খেলা গুলো শুরু হবে। ২৫ নভেম্বর দিনের প্রথম খেলায় কুমিল্লার বিপক্ষে অভিষেক হতে পারে মুস্তাফিজের।





