জহিরুল ইসলাম,নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলা মরজাল ইউনিয়নের তামিম নামে ৬ মাসের একটি শিশুকে গলাকেটে হত্যা করেছে তার বাবা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল গ্রামের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশু তামিম এর বাবা মরজাল গ্রামের ৫নং ওয়ার্ড এলাকায় এস.বি কোম্পানিতে চাকুরীরত নাইড গার্ড। পারিবারিক কলহের জের ধরে আজ মঙ্গলবার সকাল ১০টায় অর্চনা বেগমের ভাড়াটিয়া বাড়িতে জন্ম দাতা পিতা পুত্র সন্তান তামিম (৬মাস)’ কে গলা কেটে খুন করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।





