বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার উদাহরণ টেনে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ। টেলিভিশনে দেখানো শেখ হাসিনার একটি ছবি যুক্ত করে গত ১৬ নভেম্বর ট্যুইট করেন মরিয়ম।

একাধিক টুইট বার্তায় তিনি বাংলাদেশের বিচার বিভাগে পাকিস্তানের প্রসঙ্গ টানায় নিজের দেশকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, এভাবেই অন্য দেশ আপনাদের (বিচার বিভাগ) দেখছে। একটি খারাপ সিদ্ধান্ত ন্যায় বিচারের সমস্ত সুনাম ক্ষুন্ন করে।

ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার মুখে ছুটিতে যান সাবেক প্রধান বিচারপতি। এক পর্যায়ে তার বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ উঠে। শেষ পর্যন্ত ছুটিতে থাকা অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এস কে সিনহা।

সম্প্রতি আপিল বিভাগে এক শুনানিতে পাকিস্তানের বিচার বিভাগের উদাহরণ টানেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তার এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সিনহার নাম উল্লেখ না করে সমালোচনা করে বলেন, তার পদত্যাগ করা উচিত। পাকিস্তানের সঙ্গে তুলনা করা সবচেয়ে অপমানজনক বিষয়। এটি সহ্য করা হবে না।