গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ তরুণীসহ ১৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় এদের আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় হোটেল এশিয়াসহ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের আলম এতে নেতৃত্ব দেন। বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় হোটেল এশিয়া থেকে ১৪ তরুণীসহ ও দালালসহ মোট
১৭ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।





