নারায়ণগঞ্জ প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার অভিযোগে মহানগর জামায়াতে ইসলামীর ১৫ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলেন- মহানগর জামায়াতের আমির নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওঃ মইন উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মাওঃ আব্দুল কাইয়ুম, বশিরুল হক ভূইয়া, সাইফুদ্দিন মনির, জামাল উদ্দিন, শাহবুদ্দিন, সাউদ তালুকদার, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এইচ এম নাসির উদ্দিন, জাকির হোসেন, কফিল উদ্দিন, শহিদ, জাকির হোসেন, মুনিস ফয়সাল ও বিল্লাল। এ সময় বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও ব্যানার জব্দ করে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সফি জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বড় ধরনের নাশকতার পরিকল্পনায় গোপন সভা করছে এমন অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম হাজিগঞ্জে মহানগর জামায়াতে ইসলামী আমিরের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জামায়াত নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারকে উচ্ছদ ও বর ধরনের নাশকতার পরিকল্পনায়র গোপন সভা থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাববাদ করা হচ্ছে।





