বিপিএলে রংপুরের হয়ে খেলতে ঢাকায় পা রাখেন নিউজিল্যান্ডের সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। তার দলেরেই অধিনায়ক মাশরাফি। যাকে বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবেই ধরা হয়।
বিপিএলের চার আসরের তিনবারই চ্যাম্পিয়নের শিরোপা এবারের উঠেছে তার হাতে।
ম্যাককালাম বলেন ,’ওর সঙ্গে আমি খেলেছি কলকাতা নাইট রাইডার্সে। আমার সম্পর্কটা দারুণ ওর সাথে। গতকাল মাঠে এসে ওকে দেখে খুব ভালো লেগেছে। মধ্য তিরিশেও দারুণ ফিট। অনেক
কিছু অর্জন করেছে ক্যারিয়ারে। ’
ম্যাককালাম আরো বলেন ,’ পুরো ক্রিকেটবিশবেই মাশরাফির প্রশংসা করে। খুব সরল একজন মানুষ। আর মানুষের সাথে মিশতেও পারে সে। ‘





