জাল পাসপোর্ট, ই-কার্ড, আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।
আজ বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলী।
সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে পুলিশ প্রধান বলেন, তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের ওপর নজর রাখছিল। গতকাল মঙ্গলবার সেরি কামবানগানের সেরডাং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এই চক্রকে হাতেনাতে আটক করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





