সৌদি আরবের বিধবা নারীদের জন্য সুখবর বলতে হবে। দেশটির ৬৭ দশমিক ২ শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের।

সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে।

আরব নিউজ-এর খবরে বলা হয়, জেদ্দাভিত্তিক দাতব্য সংস্থা ‘সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং’ জরিপটি চালায়। প্রাপ্ত ফল থেকে জানা যায়, বেশি বয়স্কদের বিয়েতে আগ্রহী সৌদি যুবকরা।

জরিপ থেকে জানা যায়, সৌদি যুবকদের ৭৭ দশমিক ৩ শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায়। আরো চমকপ্রদ ব্যাপার হলো, জরিপে অংশ নেওয়া যুবকদের ৭৪ দশমিক ৬ শতাংশ বেশি বয়সী অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী।